দৈনিক সোজা সাপটা

সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছেন বিএনপিতে অনুপ্রবেশ করা মোঃ ইদ্রিস হাসান নামের এক ব্যক্তি

শ্রমিকলীগের সদস্য এখন তাঁতী দলে!

শ্রমিকলীগের সদস্য এখন তাঁতী দলে!
শ্রমিকলীগের সদস্য এখন তাঁতী দলে!

সোজাসাপটা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছেন বিএনপিতে অনুপ্রবেশ করা মোঃ ইদ্রিস হাসান নামের এক ব্যক্তি। বিগত সময়ে যিনি প্রকাশ্যেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অথচ বর্তমান রাজনৈতিক পট-পরিবর্তনের পর সেই ইদ্রিস হাসান এখন বিএনপিতে যোগ দিয়ে হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক!
২০২২ সালে জাতীয় শ্রমিক লীগের প্যাডে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের দেওয়া ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মোঃ ইদ্রিস হাসানকে ২৩ নং সদস্য করা হয়। অপরদিকে ২০২৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের প্যাডে নারায়ণগঞ্জ মহানগর শাখার সিদ্ধিরগঞ্জ থানার পূর্বের আহ্বায়ক কমিটি বাতিল করে এক বছরের জন্য অনুমোদন দেওয়া ৬৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে মোঃ ইদ্রিস হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
তাঁতী দলে ইদ্রিস হাসানের পদপ্রাপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ জুয়েল রানা। তিনি বলেন, ৫ই আগস্টের আগে আওয়ামীলীগ করা লোক কীভাবে বিএনপিতে আসে এটা আমার বোধগম্য নয়। আমি আমার অবস্থান থেকে এ বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ জানানো উচিৎ। এটা মেনে নেওয়া যাবে না। 
এ বিষয়ে জানতে তাঁতী দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মকবুল হোসেন এবং সদস্য সচিব মোঃ নবী নূর এর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেন নি। যার ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 
তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান বলেন, এ বিষয়টা আমি অবগত নই। নারায়ণগঞ্জ মহানগর কমিটির মাধ্যমে এ বিষয়ে খোজ নিচ্ছি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শ্রমিকলীগের সদস্য এখন তাঁতী দলে!

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শ্রমিকলীগের সদস্য এখন তাঁতী দলে!
0:00 / 0:00
1x