দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) প্রকল্পের খাল ভরাট করে দোকানঘর নির্মাণের

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ কুদ্দুস বাহিনীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) প্রকল্পের খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা সিফাতুর রহমান রাজু, চেরাই ভাঙ্গারী ব্যবসায়ী কুদ্দুস এবং চোরাই তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের বিরুদ্ধে। লম্বা প্রায় ৩০-৪০ হাত দৈর্ঘ্য ও ১০/১৫ হাত প্রস্থের ওই জায়গা বাশেঁর খুটি পুতে বালু দিয়ে ভরাট করে নতুন করে ভাঙ্গারী দোকান নির্মান করার পয়তারা করছে কুদ্দুসের একটি চক্র। এ ভরাটের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল-ডেমরা সড়কের বিদ্যুৎ ব্লেড কোম্পানির সামনে ডিএনডি খালের একটি অংশ ভরাট করে নতুন করে দোকানঘর নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, কুদ্দুস ও শাহাবুদ্দিন নামে দুই ব্যক্তি ছাত্রেদল নেতা রাজুর যোগসাজগে সেখানে দোকান নির্মাণ করছেন।
অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক নেতা সিফাতুর রহমান রাজুর যোগসাজশে খালের জায়গা ভরাট করে এসব দোকান নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের আরও বলেন, ওই এলাকায় ডিএনডি খালের অংশ দখল করে ইতোমধ্যে প্রায় ২০ থেকে ২৫টি দোকানঘর নির্মাণ করেছে কুদ্দুস এবং শাহাবুদ্দিন। এসব দোকানের অগ্রিম ও মাসিক ভাড়া বাবদ মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে সিফাতুর রহমান রাজুর বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা জানান, ডিএনডি প্রকল্পের আওতায় খাল উদ্ধার ও সংস্কারের পরও বিভিন্ন অংশে মাটি-বালু ফেলে জায়গা দখল এবং দোকানঘর নির্মাণের করা হচ্ছে। কোথাও কোথাও খালের পাড় ও পানি নিষ্কাশনের জায়গা সংকুচিত করে স্থাপনা বসানো হয়েছে। ফলে পানি চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে।
তাদের অভিযোগ, খাল দখল ও ভরাটের এ প্রবণতা বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে চলাচলকারী মানুষও ভোগান্তিতে পড়তে হয়।
পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগের কথা জানানো হলেও খালের জায়গা দখল করে নতুন স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ডিএনডি খাল ভরাট করে দোকান নির্মানের বিষয়ে ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, এই দোকান ঘর নির্মানের বিষয়ে আমাকে আবগত করে কুদ্দুস নামে এক লোক। সে এখানে একটি ভাঙ্গারী দোকান নির্মান করবে। 
এবিষয়ে অভিযুক্ত কুদ্দুস বলেন, আমি এখানে দোকান নিমার্নের জন্য কাজ করিনি। এখানে সবজি চাষের জন্য বাঁশ খুটি স্থাপনা করেছি এবং বালু দিয়ে জায়গাটি ভরাট করেছি। 
চোরাই তেল ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, আমি দোকান ঘর নির্মানের বিষয় জানি, কিন্তু ছাত্রদল নেতা রাজুর ইন্দনে এখানে নতুন করে কুদ্দুস ভাঙ্গারী দোকোন দিবে। ছাত্রদল নেতা রাজুকে ম্যানেজ করে এই দোকান হবে। আর কুদ্দুস তো রাজুর লোক। কুদ্দুসের তো এখানে ৮-১০ টি দোকান রয়েছে। এখান থেকে প্রতি মাসে রাজুকে মাসে ভাড়া বাবদ মোটা অংকের টাকা দেওয়া হয়। কুদ্দুস তো চোরই ভাঙ্গারী ব্যবসা করে তা তোসব রাজু জানে।
এবিষয়ে ৪নম্বর ওয়ার্ড সচিব মো. ইমরান হোসেন বলেন, এই ডিএনডি খাল পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়াতাভুক্ত নন। 
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাকিবুল আলম রাজিব বলেন, “ডিএনডি খালের প্রায় ৫০ শতাংশ জায়গা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। বাকি অংশ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এ বিষয়ে প্রতিবেদককে সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করতে বলেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ. রহিম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ কুদ্দুস বাহিনীর বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x