দৈনিক সোজা সাপটা

সিদ্ধিরগঞ্জে ৩ নম্বর ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তীব্র সামাজিক

১ সপ্তাহের আলটিমেটাম 

১ সপ্তাহের আলটিমেটাম 
১ সপ্তাহের আলটিমেটাম 

সিদ্ধিরগঞ্জে ৩ নম্বর ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষে এক বিশাল মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের রসূলবাগ, বটতলা, জামে মসজিদ, আলাস্কা মসজিদ ও খানকা মসজিদসহ স্থানীয় বিভিন্ন মসজিদের মুসল্লি, সচেতন এলাকাবাসী, মুরুব্বি ও যুবসমাজের উদ্যোগে এই সামাজিক সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে বক্তব্যকালে বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ সমাজে মাদক এবং কিশোর গ্যাং নির্মূলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “রসূলবাগ, বটতলা, জামে মসজিদ, আলাস্কা মসজিদ ও খানকা মসজিদের মুসল্লিসহ আমরা আজ সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক র‌্যালি অনুষ্ঠিত করেছি। এই র‌্যালির মাধ্যমে এলাকার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের সতর্ক করতে চাই—আপনারা এই মাদকের পথ থেকে ফিরে আসুন। এলাকাবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে।”
তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলেন, “আজ আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা যদি এই অসৎ ব্যবসা বন্ধ করে সমাজের মূল ধারায় ফিরে না আসেন, তবে পরবর্তীতে এই সমাজ থেকেই আপনাদের চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরে ধরে সোপর্দ করা হবে।”
র‌্যালিতে উপস্থিত লোকসংখ্যার চেয়ে সামাজিক ঐক্যের শক্তি অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, “আজ র‌্যালিতে কতজন অংশগ্রহণ করেছে সেটি বড় কথা নয়; এই সামাজিক প্রতিরোধের আন্দোলনে সমাজের প্রতিটি মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। আপনারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, তাই ভালো ব্যবসা করুন এবং সমাজের সবার সঙ্গে মিলেমিশে একজন ভালো সামাজিক মানুষ হিসেবে বসবাস করুন। অন্যথায় আগামী দিনে আপনাদের পরিণতি খুব একটা ভালো হবে না।”
বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমাদের সঙ্গে জ্যেষ্ঠ মুরুব্বি প্রকৌশলী আব্দুল বাকী কাকাসহ অনেকেই উপস্থিত আছেন। এই সমাজের মুরুব্বি ও যুবসমাজ আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। মাদকের ব্যাপার এবং কিশোর গ্যাংয়ের বিষয়ে আমাদের মধ্যে কোনো দল-মত পার্থক্য থাকবে না। আমরা সবাই এক হয়ে সমাজকে অপরাধমুক্ত করব।”
সমাবেশে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ সপ্তাহের আলটিমেটাম 

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১ সপ্তাহের আলটিমেটাম 
0:00 / 0:00
1x