ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাইয়ান হকের নেতৃত্বে শোডাউন

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাইয়ান হকের নেতৃত্বে শোডাউন

আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাইয়ান হক।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। রাইয়ান হকের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

Link copied!