নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—সোনারগাঁওয়ের গিরদাইন এলাকার মো. মুছা মিয়ার ছেলে মো. শাহিন (২৭), বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় বসবাসকারী; গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২১) এবং একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)।
পুলিশ জানায়, অভিযানকালে গোদনাইল নয়াপাড়া এলাকার রফিকুল ইসলাম বাবুর বাড়ির উঠান থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন