দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদ (৩৩)-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম, মারধর

সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম
সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদ (৩৩)-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনীর বউ বাজার এলাকায় নিজ বাসার সামনে রাস্তায় সাব্বিরের গতিরোধ করেন অভিযুক্তরা। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে মো. সাহেব আলী, মিরাজ, রবিউল ও নুরু ধারালো চাপাতি, সুইচ গিয়ার ও ছেনা দিয়ে সাব্বিরের বাম পা, পিঠ ও ডান হাতে একাধিক কোপ মারেন। এতে তিনি গুরুতর জখম হন।
এছাড়া কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও কাটা জখম করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।সাব্বিরের অভিযোগ, হামলার সময় তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা অভিযুক্ত সাহেব আলী নিয়ে যান। একই সঙ্গে তার ব্যবহৃত হিরো এক্সট্রিম মোটরসাইকেল ভাঙচুর করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত সাব্বির চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যান।
সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান এবং পরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে মো. সাহেব আলী (৪০), মিরাজ (২০), রবিউল (৩৩), নুরু (২২), রিমন (১৯) ও হারিজ (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী সাব্বির আহাম্মেদ দাবি করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত এবং তাদের কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেই তার ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক দাবী করেন, সাহেব আলীকে ধরার চেষ্টা চলছে। তাকে যে কোনো সময় ধরে ফেলব।
এদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাব্বির আহাম্মেদ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম
0:00 / 0:00
1x