দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫

‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা

‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা
‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। অভিযানের সময় বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে।
পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। অভিযানের সময় বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে।
পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা
0:00 / 0:00
1x