ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ নিয়ে পাল্টাপাল্টি দাবি

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬

হরমুজ নিয়ে পাল্টাপাল্টি দাবি

ইরান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা দৃঢ় থাকবে। নিজেদের স্বার্থ রক্ষায় কূটনীতি ও প্রতিরক্ষা-দুই পথেই সমানভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালীর ওপর তাদের দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে। জ্বালানি তেলের দাম প্রভাবিত করার উদ্দেশ্যে প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের নেতারা মিথ্যা বক্তব্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে তারা।
তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত এবং সেখান থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।
একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এটি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: আলজাজিরা

Link copied!