দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ

পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন সাইনবোর্ড এলাকার কথিত সন্ত্রাসী মানিক গ্রুপের সদস্য।
বুধবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের ৪র্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এমরান সাকিব (২৬), নূর মোহাম্মদ মো. হৃদয় (২২) ও মো. জোবায়ের (২০)। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি ছাড়াও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এমরান সাকিব কুমিল্লার দেবিদ্বার থানার পাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সাহেবপাড়া এলাকায় থাকেন।
নূর মোহাম্মদ মো. হৃদয় কুমিল্লার লাকসাম থানার গাজীরবাদ এলাকার আ. কাদেরের ছেলে। তার বর্তমান ঠিকানা ফতুল্লার শান্তিধারা এলাকায়।
অপর গ্রেপ্তার মো. জোবায়ের কুমিল্লার লাঙ্গলকোট থানার মেলকট এলাকার জালাল আহম্মেদ ভূঁইয়ার ছেলে। তিনিও ফতুল্লার সাহেবপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অন্যান্য সদস্যের নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গত ১৮ আগস্ট ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ মিলন-সাজিদদের সঙ্গে সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x