দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

১৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ৩

বুধবার (১৯ আগস্ট) ভোর পর্যন্ত শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন—সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত চুন্নুর ছেলে মো. রাসেল (২৮), ঢাকার বাড্ডার মধ্য বাড্ডা পোস্ট অফিস রোড এলাকার দুলাল মিয়ার ছেলে সোয়েব আক্তার (২২) এবং বরিশালের উজিরপুরের নয়না এলাকার আবদুল খালেক খলিফার ছেলে মো. সজিব খলিফা (২৬)।
অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শিমুলপাড়া বিহারী ক্যাম্পের ব্রিজসংলগ্ন চীনা মিয়ার দোকানের সামনে পাকা সড়ক থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অন্যদিকে, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একই এলাকার বিহারী কলোনির পানির ট্যাংকির নিচে অভিযান চালিয়ে সোয়েব আক্তার ও সজিব খলিফাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x