দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নূর হোসেন কাজী (৫৪) নামে

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নূর হোসেন কাজী (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল মধুঘর এলাকায় এ ঘটনা ঘটে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার শহিদুল্লাহর টিনশেড বাড়ির একটি কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন নূর হোসেন কাজী। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা জাকিয়া খাতুন ঘটনাটি টের পান। তিনি অভিযুক্তের ঘরের দরজায় গেলে নূর হোসেন দাবি করেন, শিশুটি নিজে থেকেই তার কক্ষে এসেছে।
‎পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে নূর হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই তারেক সুমন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
‎এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা হয়েছে।
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার
0:00 / 0:00
1x