দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য

আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত

আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় ইট ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। 
‎শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
‎পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় আহত অপর পুলিশ সদস্যকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমাদের একজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। কিছুক্ষণ পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত
0:00 / 0:00
1x