ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে জামায়াতের

 এপিপি, এজিপিসহ ৭ আইনজীবীর পদত্যাগ 

সোজা সাপ্টা ডেস্ক সোজা সাপ্টা ডেস্ক

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬

 এপিপি, এজিপিসহ ৭ আইনজীবীর পদত্যাগ 

 

নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ আদালতের কর্মরত জামায়াতে ইসলামী সমর্থিত  অতিরিরিক্ত পাবলিক প্রসিকিউটর, এপিপি, এজিবিসহ সাত আইনজীবি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের  কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বর্তমান সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে।  জুলাই সনদ বস্তবায়ন না করায় এবং স্বাধীন সচিবালয় গঠন না করাসহ আইন কমিশন বাতিল করার প্রতিবাদ  কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সিদ্ধান্ত মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানান তারা।  
 
পদত্যাগ পত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্তার হোসেন, অ্যাডভোকেট মসুদুর রহমান।

অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন (এজিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান।  অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার।

এসময় তারা বলেন বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু অবস্থান ‘জুলাই সনদ’-এর চেতনার বিরোধী এবং বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী হওয়ায় তারা স্বীয় পদে বহাল থাকতে পারছেন না।
একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা ও বিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মো: রায়হান কবির পদপত্যাপত্র জমা দেয়ার কথা স্বীকার করে বলেন, পদত্যাগপত্রের বিষয়ে আইনমন্ত্রনালয়ের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। 

Link copied!