ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬

অপহরণ, মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬

অপহরণ, মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৭

যুবককে অপহরণেরর পর নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদসহ (২৩) সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত মো. রফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) রাত থেকে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১ নম্বর ওয়ার্ডস্থ সিআইখোলা মোড় এলাকার একটি কাপড় দোকানে অপহৃতকে আটকে রাখা হয়েছিল।
ছাত্রদল নেতা জিহাদ ছাড়া অন্য গ্রেফতাররা হলেন- মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২) ও মো. রমজান (২৩।
পুলিশ জানায়, সিআইখোলা এলাকার নুরুল ইসলাম নামের এক অস্থায়ী বাসিন্দার ছেলে নির্মাণ শ্রমিক ভুক্তভোগী মো. রফিকুল ইসলামকে সুকৌশলে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাসহ তার সহযোগীরা ডেকে নেন। একপর্যায়ে ভুক্তভোগীকে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ঢুকিয়ে ভেতরে আটকে রেখে পাষবিক হিংস্রতা চালিয়ে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। দীর্ঘক্ষণেও দাবিকৃত অর্থ যোগাতে ব্যর্থ হওয়া অসহায় পরিবারটির কাছে শেষমেশ ৪০ হাজার টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দেওয়ার কথা জানান অপরাধীরা। একপর্যায়ে মুক্তিপণ না পেয়ে আসামিরা ভুক্তভোগীকে ডাকাত হিসেবে আখ্যায়িত করার পরিকল্পনা নিয়ে সিআখোলা মোড়ের সামনে তাদের কাছে থাকা কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে সজ্জিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন চালায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা যে দলেরই হোক না কেনো আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা এ গ্রুপের খোঁজখবর নেওয়া শুরু করেছি।

Link copied!