দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বৃদ্ধ বাবা ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো

পিটিয়ে হত্যার ঘটনায় নোবেল গ্রেপ্তার

পিটিয়ে হত্যার ঘটনায় নোবেল গ্রেপ্তার
পিটিয়ে হত্যার ঘটনায় নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বৃদ্ধ বাবা ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 
রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি নোবেল (৩০) সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রমজান শেখ ও রেহানা বেগমের ছেলে।
র‌্যাব-১১ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন দুর্বৃত্ত বৃদ্ধ ফজলুল হককে (৬৫) মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় নোবেল ও তার সহযোগী রবিন, মিলন এবং অনন্ত জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মারধরের পর আহত ফজলুল হককে খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। দুই দিন পর ১৯ জুলাই সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
ফজলুল হক সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার মৃত্যুর ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১১।
র‌্যাব জানায়, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই ঘটনায় দায়ের করা মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই। এরপর ছেলে হত্যার মামলার বাদী বাবাকেও মারধর করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেপ্তারকৃত আসামি নোবেলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পিটিয়ে হত্যার ঘটনায় নোবেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পিটিয়ে হত্যার ঘটনায় নোবেল গ্রেপ্তার
0:00 / 0:00
1x