নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা, শাপলা চত্বর সংলগ্ন সিটি গলিতে হাজী মোহাম্মদ নুরুল আমিনের পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আলী আজগর (৪৫) একই এলাকার বাসিন্দা এবং ভিকটিমের পরিবারের প্রতিবেশী।
পুলিশ জানায়, ঘটনার রাতে ভিকটিম টিভি দেখার উদ্দেশ্যে অভিযুক্তের বাসায় গেলে তার স্ত্রী বাসার বাইরে থাকার সুযোগে আলী আজগর এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও পরিবারের বক্তব্য শুনে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, এ ঘটনায় মামলা মামলা দায়ের করা হয়েছে। “অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন