দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে

চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ
চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। 
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 
সাইনবোর্ড পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোকন সানির নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভে অংশ নেওয়া মালিক ও শ্রমিকরা অবৈধ চাঁদাবাজি বন্ধ, পরিবহন খাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরোও বলেন, ফ্যাসিষ্ট সরকার পতন হওয়ার পরে একটি চক্র চাঁদা তোলার জন্য সাইনবোর্ড মোড় এলাকায় পায়তারা করে আসছে। তারা সিএনজি, আটোরিস্কা, লেগুনা সহ বিভিন্ন পরিবহন থেকে জোড় করে ৫০/১০০ টাকা হারে চাঁদা তোলার চেষ্টা করে এবং আমরা মালিক ও শ্রমিক মিলে ওই চক্রটিকে প্রতিহত করি। তারা এখনো চাঁদা তোলার জন্য চেষ্টা কর যাচ্ছে এবং আমাদের মালিক ও শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীত হুমকি দেয়। এই চাঁদাবাজির কারণে পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ
0:00 / 0:00
1x