ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিদেশ থেকে হুঙ্কার বাবুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬

বিদেশ থেকে হুঙ্কার বাবুর

‎নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেছেন, মরতে হয় মরবো, লড়তে হয় লড়বো এবং বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়বো। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাবো।

‎যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের স্মরণে আয়োজিত এক শোকসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

‎বক্তব্যে নজরুল ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় আদর্শ থেকে কখনো সরে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

‎তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

‎শোকসভায় তিনি  মরহুম তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‎অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।


Link copied!