দৈনিক সোজা সাপটা

সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা।

প্রথম দিনে অনুপস্থিত ৪০২ পরীক্ষার্থী

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে জেলার ২৬টি কেন্দ্রের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনের পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৯ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৭৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০২ জন পরীক্ষার্থী।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিলেন ১৭ হাজার ৭৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৭ হাজার ৩১২ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৩৫৮ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে আলিম পরীক্ষায় মোট ৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৯১ জন এবং অনুপস্থিত ছিলেন ৩১ জন।

এছাড়া এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৮৯ জন শিক্ষার্থীর। এর মধ্যে ৫৭৬ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১৩ জন অনুপস্থিত ছিল।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর নারায়ণগঞ্জে মোট ২৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৬টি এইচএসসি কেন্দ্র, ৬টি আলিম কেন্দ্র এবং ৪টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে।

পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রথম দিনে অনুপস্থিত ৪০২ পরীক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রথম দিনে অনুপস্থিত ৪০২ পরীক্ষার্থী
0:00 / 0:00
1x