দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের ভয়াবহ

২৫ নং ওয়ার্ডে ঘরে ঘরে ডেঙ্গু

২৫ নং ওয়ার্ডে ঘরে ঘরে ডেঙ্গু
২৫ নং ওয়ার্ডে ঘরে ঘরে ডেঙ্গু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মশা নিধনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এই রোগ। ফলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বেড়েই চলেছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বর্তমানে ভর্তি আছেন ২০ জন রোগী। চিকিৎসাধীন এই রোগীদের সিংহভাগই ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া প্রতিদিন বহু মানুষ ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুই সপ্তাহ ধরে ২৫ নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ চরম আকার ধারণ করেছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন থেকে দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মশক নিধনে ফগার মেশিন বা ওষুধ ছিটানোর কোনো জোরালো ব্যবস্থা আমরা দেখছি না।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ডা. মোস্তফা আলী জানান, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডেই রুটিন মাফিক মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু ২৫ নং ওয়ার্ডে ডেঙ্গু রোগের প্রকোপ কিছুটা বেশি, তাই সেখানে মশক নিধন কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।

তবে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ  প্রকাশ করে বলেন, কাগজে-কলমে কার্যক্রম জোরদারের কথা বলা হলেও বাস্তবে এর সুফল মিলছে না। ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে দ্রুত ক্র্যাশ প্রোগ্রাম চালু করার জন্য নাসিক প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৫ নং ওয়ার্ডে ঘরে ঘরে ডেঙ্গু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
২৫ নং ওয়ার্ডে ঘরে ঘরে ডেঙ্গু
0:00 / 0:00
1x