দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত পঞ্চবটি থেকে চাষাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে।

পঞ্চবটি-চাষাড়া সড়ক সংস্কার শুরু হচ্ছে

পঞ্চবটি-চাষাড়া সড়ক সংস্কার শুরু হচ্ছে
পঞ্চবটি-চাষাড়া সড়ক সংস্কার শুরু হচ্ছে

নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত পঞ্চবটি থেকে চাষাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জনসাধারণের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট চায়না প্রকল্প কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করার নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২৯ জুন) সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তারা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙনের কারণে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এতে প্রতিদিন হাজারো যাত্রী, পথচারী এবং পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংস্কার কাজ শেষ হলে পঞ্চবটি থেকে চাষাড়া পর্যন্ত সড়কে যান চলাচল আরও নিরাপদ, স্বাভাবিক ও গতিশীল হবে এবং নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পঞ্চবটি-চাষাড়া সড়ক সংস্কার শুরু হচ্ছে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পঞ্চবটি-চাষাড়া সড়ক সংস্কার শুরু হচ্ছে
0:00 / 0:00
1x