নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। রোববার (২৯ জুন ) সকালে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকে আরও লাভজনক করতে ফল চাষে বৈচিত্র্য আনতে হবে। প্রচলিত ফলের পাশাপাশি নতুন নতুন জাতের ফলের চাষ সম্প্রসারণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলের উৎপাদন বৃদ্ধি ও বাণিজ্যিকভাবে ফল চাষে গুরুত্বারোপ করেন।
পরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের মৌসুমি ফল, উন্নতমানের ফলের চারা, কৃষি প্রযুক্তি, জৈব সার, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি এবং কৃষিভিত্তিক নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হয়েছে। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, পুষ্টিকর ফল খাওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদ নারায়ণগঞ্জের প্রশাসক, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, ফলচাষি এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন