দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে হযরত কলিম উদ্দিন শাহ্‌ (রহ.)-এর মাজারে উরশ মাহফিল চলাকালে ওরশ বন্ধকে কেন্দ্র

ওরশে বাঁধা দেয়ায় উত্তেজনা

ওরশে বাঁধা দেয়ায় উত্তেজনা
ওরশে বাঁধা দেয়ায় উত্তেজনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে হযরত কলিম উদ্দিন শাহ্‌ (রহ.)-এর মাজারে উরশ মাহফিল চলাকালে ওরশ বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) ঘটনার দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

জানা যায়, গত ২৭ জুন রাতে গোলাকান্দাইল ইউনিয়নের হযরত কলিম উদ্দিন শাহ্‌ (রহ.)-এর মাজারে বার্ষিক উরশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় স্থানীয় কাউসার নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে এসে উরশ বন্ধ করার কথা বলেন। এ নিয়ে উরশের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে. 

এদিকে ঘটনার পর ২৮ জুন রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এরপর ২৯ জুন সকালে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আমি ওরশ বন্ধের কথা শুনেছি। তবে সেখানে মারামারির কোনো ঘটনা হয়েছে বলে শুনিনি। এছাড়া এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওরশে বাঁধা দেয়ায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওরশে বাঁধা দেয়ায় উত্তেজনা
0:00 / 0:00
1x