উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে হযরত কলিম উদ্দিন শাহ্ (রহ.)-এর মাজারে উরশ মাহফিল চলাকালে ওরশ বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির অভিযোগ উঠেছে।সোমবার (২৯ জুন) ঘটনার দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।জানা যায়, গত ২৭ জুন রাতে গোলাকান্দাইল ইউনিয়নের হযরত কলিম উদ্দিন শাহ্ (রহ.)-এর মাজারে বার্ষিক উরশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় স্থানীয় কাউসার নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে এসে উরশ বন্ধ করার কথা বলেন। এ নিয়ে উরশের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে. এদিকে ঘটনার পর ২৮ জুন রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এরপর ২৯ জুন সকালে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আমি ওরশ বন্ধের কথা শুনেছি। তবে সেখানে মারামারির কোনো ঘটনা হয়েছে বলে শুনিনি। এছাড়া এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।