দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, অনুদান বিতরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক  বাসির উদ্দিন বাচ্চু এবং রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায়সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অনুদান বিতরণ করা হয়।
‎সভায় দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
0:00 / 0:00
1x