দৈনিক সোজা সাপটা

কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী ৩০ জুন

যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের প্রস্তুতি সভা
যুবদলের প্রস্তুতি সভা

‎কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী ৩০ জুন (মঙ্গলবার) নারায়ণগঞ্জে জেলা যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

‎রবিবার (২৮জুন) সকালে সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাদের নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

‎প্রস্তুতি সভায় জেলার উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমাবেশের সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ, সাংগঠনিক সমন্বয় এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকার নেতাকর্মীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

‎জেলা যুবদলের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলে তারা আশা প্রকাশ করেন।

‎তারা আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বার্তাও দেওয়া হবে।

‎জেলা যুবদলের নেতাদের মতে, ৩০ জুনের এই সমাবেশ নারায়ণগঞ্জে যুবদলের অন্যতম বড় সাংগঠনিক কর্মসূচিতে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুবদলের প্রস্তুতি সভা
0:00 / 0:00
1x