ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ এম এ জলিল রবিবার (২৮ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টারপত্র ও নথিপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সকল কর্মকর্তাকে মামলা তদন্তে আন্তরিকতা, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সকল সেবা প্রার্থীর সঙ্গে ভালো ব্যবহার করে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, পুলিশি সেবা হবে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানি ছাড়াই ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করতে হবে।
পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন