দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রস্তাবিত পানগাঁও থেকে জালকুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত নতুন সড়ক নির্মাণ

ভূমি অধিগ্রহণ স্থগিতের দাবি

ভূমি অধিগ্রহণ স্থগিতের দাবি
ভূমি অধিগ্রহণ স্থগিতের দাবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রস্তাবিত পানগাঁও থেকে জালকুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত নতুন সড়ক নির্মাণ প্রকল্পের ভূমি সার্ভে ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম স্থগিতের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত সড়ক নির্মাণের ফলে অসংখ্য বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মিল-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ও কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি অনেকেই কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।

এ অবস্থায় এলাকাবাসী চলমান ভূমি সার্ভে ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম স্থগিত, স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানির আয়োজন, বিকল্প রুট বা বিদ্যমান সড়ক উন্নয়নের সম্ভাব্যতা যাচাই এবং জনগণের মতামত ছাড়া কোনো ভূমি অধিগ্রহণ না করার দাবি জানান।

স্মারকলিপির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের স্মারকের অনুলিপি, ক্ষতিগ্রস্তদের গণস্বাক্ষর এবং প্রস্তাবিত অধিগ্রহণ এলাকার মানচিত্র সংযুক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভূমি অধিগ্রহণ স্থগিতের দাবি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ভূমি অধিগ্রহণ স্থগিতের দাবি
0:00 / 0:00
1x