দৈনিক সোজা সাপটা

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ জামাল আহমদ ওরফে রতন (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা

মোহাম্মদপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ জামাল আহমদ ওরফে রতন (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গাবতলী থেকে সদরঘাটগামী রাস্তার পশ্চিম পাশে একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে জামাল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, জামাল আহমদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মৌলভীবাজারের বড়লেখা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x