দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার

চাষাঢ়ায় আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার

চাষাঢ়ায় আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার
চাষাঢ়ায় আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দরের ঘারমোড়া এলাকার মো. মহিদ সরদারের ছেলে মো. অনিক সরদার (৩৪)।

পুলিশ জানায়, যৌথ অভিযানে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজনৈতিক ও সংগঠনভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাষাঢ়ায় আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চাষাঢ়ায় আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার
0:00 / 0:00
1x