দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে শত কোটি টাকার ব্যয়ে শহীদ জিয়া হলকে ১০ তলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স ভবনে রূপান্তরের কাজ নীতিগত অনুমোদন করা হয়েছে।

আধুনিক হচ্ছে জিয়া হল

আধুনিক হচ্ছে জিয়া হল
আধুনিক হচ্ছে জিয়া হল

নারায়ণগঞ্জে শত কোটি টাকার ব্যয়ে শহীদ জিয়া হলকে ১০ তলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স ভবনে রূপান্তরের কাজ নীতিগত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি দ্রুতই নবীগঞ্জ সেতুর কাজ শুরু হচ্ছে বলে জানা গেছে। 

জানা যায়, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এ কাজটির জন্য ডিও লেটার প্রদান করেন। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের উদ্যোগে শহীদ জিয়া হলের উন্নয়ন প্রকল্পটি ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। এতে করে শিক্ষা ও আবাসন সুবিধা আরও আধুনিক ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। 

এদিকে বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত নবীগঞ্জ থেকে কাইকারটেক ব্রিজ পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজও শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। 

স্থানীয়রা বলছেন, এই সড়ক বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং যাতায়াত আরও সহজ হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং তার রাজনৈতিক সচিব আবুল কাওসার আশার প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আধুনিক হচ্ছে জিয়া হল

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আধুনিক হচ্ছে জিয়া হল
0:00 / 0:00
1x