দৈনিক সোজা সাপটা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৩ জুন সারাদিন নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে

সতর্ক অবস্থানে রাজনৈতিক দলগুলো

সতর্ক অবস্থানে রাজনৈতিক দলগুলো
সতর্ক অবস্থানে রাজনৈতিক দলগুলো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৩ জুন সারাদিন নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে ছিল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নজরদারিতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, মিশনপাড়া, খানপুর, নিতাইগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। কোথাও কোথাও বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা মাঠে ছিলেন। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন। একইভাবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বেও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাসুকুল ইসলাম রাজীব বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণই তার জবাব দেবে।”

অপরদিকে, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “২১ জুন থেকে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। ২৩ জুন সারাদিন আমরা সতর্ক অবস্থানে ছিলাম। কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতার সুযোগ কাউকে দেওয়া হবে না।”

এদিকে রূপগঞ্জে জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথক কর্মসূচি পালন করেন। ভূলতা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীও দিনটিকে ঘিরে নিজেদের সাংগঠনিক পর্যায়ে নজরদারি জোরদার করে। মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, “আমাদের কোনো কর্মসূচি ছিল না। তবে ওয়ার্ডভিত্তিকভাবে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছিল। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে জনগণের পক্ষেই অবস্থান নেওয়া হবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারাও বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন। দলটির নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা মাঠে ছিলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেছেন।

এদিকে সারাদিন নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, নিতাইগঞ্জ, জিমখানা, লিংক রোড ও শহরের প্রবেশমুখগুলোতে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিও চালানো হয়।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং দিনভর কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক দলগুলোর সতর্ক অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কারণে ২৩ জুন নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সতর্ক অবস্থানে রাজনৈতিক দলগুলো

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সতর্ক অবস্থানে রাজনৈতিক দলগুলো
0:00 / 0:00
1x