দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের

সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া সাততলা ভবনের সামনে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপনে সমবেত হয়ে বৈঠক করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় তারা সংগঠনকে পুনরায় সক্রিয় করা, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতামূলক পরিকল্পনার উদ্দেশ্যে একত্রিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মো. নাজিম উদ্দিন উজ্জল (৩৯) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সক্রিয় করার চেষ্টা, সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। এ অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সক্রিয় করার চেষ্টা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মামলায় উল্লেখিত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x