কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নারায়ণগঞ্জ শহরে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দলকে দায়িত্ব পালন করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে তারা নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে।
শহরের চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, নিতাইগঞ্জ, মণ্ডলপাড়া, বঙ্গবন্ধু সড়ক, খানপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত অবস্থানে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা জনমনে আতঙ্ক সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবেই বিজিবিকে মাঠে নামানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন