দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ এর চেকপোস্ট ও টহল

সোমবার (২২ জুন) র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং এর আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মহাসড়কে যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করছে র‍্যাব-১১।

জননিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইউনিফর্মধারী টহল দলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

র‍্যাব-১১ এর চেকপোস্ট ও টহল

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
র‍্যাব-১১ এর চেকপোস্ট ও টহল
0:00 / 0:00
1x