নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে জিজ্ঞাসাবাদের পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ
রোববার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি জানান, আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিবি টিম নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে বসুন্ধরায় তার নিজ বাসভবন থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে। সেই অভিযোগগুলো ভেরিফাই করতে তাকে নিয়ে এসেছিলাম। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে এখন নেয়া হবে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি অভিযোগ আছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। আমরা এগুলো ভেরিফাই করছি। অভিযোগ অনেকেই করেছেন। তারা এখনও মামলা করার জন্য আসেননি। কিন্তু অভিযোগগুলো জমা দিয়েছে। আমরা এগুলো ভেরিফাই করতে তাকে এনেছিলাম।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদ আমরা করেছি এবং কিছু তথ্য পেয়েছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। সেখানেওনতার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে কোন মামলা নেই।
এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বসুন্ধরায় সজীবের বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটকের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি অস্বীকার করে সজীব বলেন, আমাকে গ্রেপ্তারের বিষয়টি গুজব। একটি মহল ষঢ়যন্ত্র করছে আমরা বিরুদ্ধে।
এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, আমি এখন সংসদে আছি। আর জিজ্ঞাসাবাদের জন্য তো ডাকা হতেই পারে। যে কাউকে ডাকা হতে পারে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন