দৈনিক সোজা সাপটা

তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’-এর আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন

ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন
ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন

‎তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’-এর আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পদক, ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার বিজয়ী প্রথম ১০ জনকে সনদপত্র, বই ও ক্রেস্ট দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হবে। প্রথম স্থান অর্জনকারীকে দেওয়া হবে ‘ত্বকী পদক-২০২৬’।

এছাড়া প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০টি রচনা ও ১০টি চিত্রকর্ম নিয়ে প্রকাশ করা হবে স্মারকগ্রন্থ ‘ত্বকী’।

রচনা প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ক’ বিভাগের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আমার স্কুল’ (৩০০ শব্দের মধ্যে)। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খ’ বিভাগের বিষয় ‘শিশু নির্যাতন চাই না’ (৬০০ শব্দের মধ্যে)। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১,৫০০ শব্দের মধ্যে)।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের প্রতিযোগীদের ‘ত্বকীর প্রতিকৃতি’ আঁকতে হবে।

চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত রাখা হয়েছে। কার্টিজ পেপারের এক-চতুর্থাংশ (১০দ্ধ১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।

রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬। খামের ওপর প্রতিযোগীর নাম, ঠিকানা, শ্রেণি ও মোবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।

রচনা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭, এস. কে. রোড, নারায়ণগঞ্জ।

প্রয়োজনে ০১৭১১-৬৯৩৭৫৭ এবং ০১৪০৮-৭০৭৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন
0:00 / 0:00
1x