দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মাছের আড়তের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে মোঃ অনিক হোসেন (২৯)।

পুলিশ জানায়, অভিযানের সময় অনিক হোসেনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত অনিক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 / 0:00
1x