আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে খেলাফত মজলিস।
বুধবার ১৭ জুন সন্ধ্যায় খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ও মহানগর নির্বাহী কমিটির এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ সিটির সামগ্রিক উন্নয়ন, নগরবাসীর অধিকার রক্ষা এবং একটি ইনসাফভিত্তিক নগরী গড়ে তোলার লক্ষ্যে খেলাফত মজলিস গতবারের মতো এবারও দলীয়ভাবে আসন্ন নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। জেলা ও মহানগর শাখার যৌথ বৈঠকে স্থানীয়ভাবে মেয়র প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নাম কেন্দ্রে পৌঁছানো হয়েছে। শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা ও গণসংযোগ বৃদ্ধির ব্যাপারে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেল সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন