দৈনিক সোজা সাপটা

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের পরম শ্রদ্ধেয় ও মমতাময়ী মা আমেনা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তানভীর হোসেনের মাতৃবিয়োগ

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টায় দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে। মৃত্যুকালে তিনি সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের বিদায়ের এই কঠিন মুহূর্তে সম্পাদক তানভীর হোসেন ও তাঁর পরিবারের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সফল ও মমতাময়ী মায়ের এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর পরিজনেরা।

তাঁর এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও নারায়ণগঞ্জ পোস্ট পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকগ্রস্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তানভীর হোসেনের মাতৃবিয়োগ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তানভীর হোসেনের মাতৃবিয়োগ
0:00 / 0:00
1x