নারায়ণগঞ্জে নীরবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত থাকলেও জেলার বিভিন্ন ইউনিটে গোপনে কমিটি গঠন এবং সাংগঠনিক নেটওয়ার্ক পুনর্গঠনের চেষ্টা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে নীরবে কমিটি গঠনের কার্যক্রম চলছে। একই সঙ্গে যুবলীগও শিগগিরই বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কমিটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এসব কমিটিতে পদ-পদবি পেতে সাবেক নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি-এর অনুসারী গ্রুপ এবং প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান-এর ছেলে আজমেরী ওসমান-এর অনুসারীরা মাঠে সক্রিয় হতে দেখা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আজমেরী ওসমানের অনুসারী ও সানির অনুসারীরা ঝটিকা মিছিল করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন সময় ছোট ছোট সমাবেশ ও শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন তারা। এসব কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য শক্তি প্রদর্শন করা হচ্ছে বলেও মনে করছেন নগরবাসী।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন অমান্য করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, গোপন বা প্রকাশ্য যেকোনো কর্মকাণ্ড যদি জননিরাপত্তা বিঘ্নিত করে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা তৈরি করে, তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন