দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরে হাসপাতালের

পরিচ্ছন্নতার পরে হাসপাতাল পরিদর্শন

পরিচ্ছন্নতার পরে হাসপাতাল পরিদর্শন
পরিচ্ছন্নতার পরে হাসপাতাল পরিদর্শন

নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরে হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরে হাসপাতালটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির ও সিভিল সার্জন ডা. মুশিউর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান তারা।

এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করেন তারা। হাসপাতালের রান্নাঘর, শৌচাগারসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও রোগীদের খোঁজ খবর নেন তারা।

এর আগে গত সোমবার দিনব্যাপী ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। হাসপাতালের পুরাতন হাড়ি পাতিল, আসবাবপত্রসহ অপ্রয়োজনীয় মালপত্র সরিয়ে নিতে দেখা যায় এসময়।

গত ১৪ জুন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নবনির্মিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে এসে হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

এসময় তিনি হাসপাতালের বিভিন্ন স্থানে পড়ে থাকা পুরোনো ও অপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রশ্ন তুলে বলেন, পরশুদিন পর্যন্ত সময় দিয়ে গেলাম। যেসব কালো পাতিল, ভাঙাচোরা জিনিসপত্র এবং অপ্রয়োজনীয় মালামাল জমিয়ে রাখা হয়েছে, সব সরিয়ে ফেলতে হবে। প্রয়োজন হলে ভাঙারির কাছে বিক্রি করে দিন। হাসপাতালে এত দাহ্য পদার্থ ও অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে রোগীদের জীবন বিপন্ন হবে।

এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্নতার পরে হাসপাতাল পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পরিচ্ছন্নতার পরে হাসপাতাল পরিদর্শন
0:00 / 0:00
1x