দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভিক্টোরিয়া হাসপাতালে অগ্নিকাণ্ড

সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আগুন লাগলে রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,  আগুনের বিস্তার সীমিত থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতাল প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ জুন হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর একদিনের মাথায় হাসপাতাল প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন  বক্তব্য পাওয়া জায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ভিক্টোরিয়া হাসপাতালে অগ্নিকাণ্ড
0:00 / 0:00
1x