দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের চাষাড়ায় রেলওয়ের গুন্টিঘরে সরকারি মালামাল রক্ষা করতে গিয়ে চোরের ধারালো ছুড়ির আঘাতে মারাত্মক জখম হয়েছেন আলীমুজ্জামান (৪৫) নামের এক রেলওয়ে পকেটম্যান।

চোর ঠেকাতে গিয়ে রক্তাক্ত

চোর ঠেকাতে গিয়ে রক্তাক্ত
চোর ঠেকাতে গিয়ে রক্তাক্ত

নারায়ণগঞ্জের চাষাড়ায় রেলওয়ের গুন্টিঘরে সরকারি মালামাল রক্ষা করতে গিয়ে চোরের ধারালো ছুড়ির আঘাতে মারাত্মক জখম হয়েছেন আলীমুজ্জামান (৪৫) নামের এক রেলওয়ে পকেটম্যান। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ডিউটিরত অবস্থায় এই হামলার ঘটনা ঘটে। আহত আলীমুজ্জামান বর্তমানে চরম শারীরিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে চাষাড়া রেলওয়ের গুন্টিঘরের তালা ভেঙে  সরকারি মালামাল চুরি করতে চেষ্টা করে  এক চোর। বিষয়টি টের পেয়ে ডিউটিরত রেলওয়ে পকেটম্যান আলীমুজ্জামান চোরকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চোর তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে আলীমুজ্জামানের ওপর উপর্যুপরি হামলা চালায়।

হামলায় তার মাথা, বুক, পিঠ এবং হাতের বাহু মারাত্মকভাবে জখম হয়। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় ৬টি সেলাই দিতে হয়।

এঘটনার পর পরই রেলওয়ে পুলিশকে সক্রিয় সহযোগিতা করেন রক্তাক্ত আলীমুজ্জামান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির নাম ইসমাইল (২৭)। সে চাষাড়ার চানমারি এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি কুমিল্লার নয়াগাও গ্রামে। এক সময় চাষাড়া সাইনবোর্ড লেগুনার ড্রাইভার।

আহত আলীমুজ্জামানের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রত্নেশ্বর গ্রামে। বর্তমানে তিনি একমাত্র ৮ বছরের ছেলে সহ পরিবার নিয়ে চাষাড়ায় বসবাস করছেন। নিজের জীবন বাজি রেখে সরকারি সম্পদ রক্ষা করলেও, দুঃখজনকভাবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা সহায়তা বা তেমন কোন মানবিক  খোঁজ নেওয়া হয়নি বলে জানা গেছে। 

সরকারি সম্পদ রক্ষায় জীবন বাজি রেখে আহত আলীমুজ্জামান আগে থেকেই কিডনিজনিত জটিলতায় ভুগছেন। তার দুটি কিডনিই ইতোমধ্যে ৫০ শতাংশ ড্যামেজ বা অকেজো হয়ে আছে। যার জন্য তাকে প্রতি মাসে বিপুল পরিমান অর্থ চিকিৎসার জন্য খরচ হয় এই অবস্থায় চোরের নির্মম হামলায় আহত হয়ে  চরম অর্থ সংকটে  অসহায়ত্বের মধ্যে পড়েছে।

অসুস্থতার খবর পেয়ে খোঁজখবর নিতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, এসময় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন কর্তব্যে অবিচল থেকে নিজের জীবন বাজি রাখা এই রেল কর্মচারীর সুচিকিৎসা এবং ন্যায্য সহায়তার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চোর ঠেকাতে গিয়ে রক্তাক্ত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চোর ঠেকাতে গিয়ে রক্তাক্ত
0:00 / 0:00
1x