দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা হিসেবে পরিচিত কে এম মাজহারুল ইসলাম জোসেফ বর্তমান

‘জোসেফ যুবদলের কেউ নন’

‘জোসেফ যুবদলের কেউ নন’
‘জোসেফ যুবদলের কেউ নন’

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা হিসেবে পরিচিত কে এম মাজহারুল ইসলাম জোসেফ বর্তমান মহানগর যুবদলের কোনো পদে নেই বলে স্পষ্ট করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামের এক ব্যক্তি বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে একাধিক অভিযোগ কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে।

কেন্দ্রীয় যুবদল জানায়, বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ওই কমিটিতে কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত নন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোসেফ যদি যুবদলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করেন, তবে তার দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। দলের নাম বা পদবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘জোসেফ যুবদলের কেউ নন’

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘জোসেফ যুবদলের কেউ নন’
0:00 / 0:00
1x