নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হিমেল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হিমেল (১৯) ও ভুক্তভোগী শিশু উভয়েই গোদনাইল এসও রোড মন্ডলপাড়া রেললাইন এলাকায় অবস্থিত সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া।
স্থানীয়রা জানান, একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে বিকেল পাঁচটার দিকে হিমেল ওই ছাত্রীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি আত্মচিৎকারে তার মা এসে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং আশেপাশের লোকজনকে ডেকে আনে। এসময় এলাকাবাসী ও যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন