দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে।

ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬)। তার গ্রামের বাড়ী চাঁদপুর, বর্তমানে সে শিবু মার্কেট এলাকায় থাকতো। অপরজন তার সঙ্গী মো. মাসুম (২৬)। তার গ্রামের বাড়ী পটুয়াখালী।

স্থানীয়রা জানায় বিকেলে বাইকে করে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকার জুটপট্টি সড়কে মোটরসাইকেলটির সাথে সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ট্রাক চাপায় দুইজন মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, একপাশে চলাচলে ময়লার ট্রাকের সাথে বাইকের চাপ লাগলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত
0:00 / 0:00
1x