নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার এজাহারনামীয় আসামি মো. রাজুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাং রোড এলাকার দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামি রাজু সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার সিকিম আলী ওরফে জমিমের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি বিস্ফোরক উপাদানাবলী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পূর্বেও সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং মাদক ব্যবসার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। পুলিশের তথ্যভাণ্ডার পর্যালোচনায় তাকে এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন