নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রুবেল (৩৮) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৮ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী এম ডব্লিউ কলেজের পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত কলেজের একাদশ শ্রেণির এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলে এলাকাবাসী অভিযুক্ত রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “অভিযুক্ত রুবেলকে প্রাথমিক চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন