দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা।

অসুস্থ অজ্ঞাত নারীকে হাসপাতালে ভর্তি

সোমবার (৮ জুন) আমলাপাড়া এলাকায় পথচারীদের কাছ থেকে খবর পেয়ে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দেখতে পান, এক নারী দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছেন।

টিম খোরশেদের টিম লিডার ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা টিম খোরশেদের স্বেচ্ছাসেবকদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অসুস্থ অজ্ঞাত নারীকে হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা।

সোমবার (৮ জুন) আমলাপাড়া এলাকায় পথচারীদের কাছ থেকে খবর পেয়ে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দেখতে পান, এক নারী দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছেন।

টিম খোরশেদের টিম লিডার ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা টিম খোরশেদের স্বেচ্ছাসেবকদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অসুস্থ অজ্ঞাত নারীকে হাসপাতালে ভর্তি
0:00 / 0:00
1x